বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ফটিকছড়িতে মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ বকশীগঞ্জে ছিনতাইয়ের শিকার অটোভ্যান চালকের পাশে লন্ডন প্রবাসী দুই ভাই রাঙ্গাবালীতে যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল বাঞ্ছারামপুরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: আটক ১৫, অস্ত্র উদ্ধার সুবর্ণচরে ৪ পরিবারের চলাচলের পথে বাধা, প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খোকসায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা সোনাইমুড়ীর মাদক কারবারি পান্না আটক

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে তিন দিনের মাথায় সরিয়ে দেয়া হয়েছে

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে তিন দিনের মাথায় সরিয়ে দেয়া হয়েছে,

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব পদে নিয়োগ দেয়ার তিন দিনের মাথায় সরিয়ে দেয়া হয়েছে মো. মোকাব্বির হোসেনকে। তাকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হিসেবে বদলি করা হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) বিকেলে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর আগে গত ১৪ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব পদে নিয়োগ পান বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (জেষ্ঠ সচিব) মো. মোকাব্বির হোসেন।

ওই দিনই জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাংগীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

অন্যদিকে শনিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খানকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..