ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল ৭ মির্জাপুর আসনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সহকারি রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া ইয়াসমিন-এর নেতৃত্বে এই মহড়া অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে মেজর হাফেজ আল জহের,নায়েক সুবেদার ওহাব আলী (বিজিবি), মো:আনোয়ার হোসেন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (র্যাব),এএসপি আদনান হোসেন (বাংলাদেশ পুলিশ), মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন নিজ নিজ বাহিনীর সদস্যদের নিয়ে মহড়ায় অংশগ্রহণ করেন।
যৌথ বাহিনীর মহড়াটি মির্জাপুর উপজেলা চত্বর হতে শুরু হয়ে ঢাকা টাঙ্গাইল হাইওয়ে ধরে জামুর্কী পর্যন্ত পৌঁছায়। সেখান থেকে গোড়াই পর্যন্ত গিয়ে পুনরায় মির্জাপুর উপজেলা চত্বরে এসে শেষ হয়।
মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাব,পুলিশ বাহিনী সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুসজ্জিত গাড়ি বহর অংশগ্রহণ করে।
আসন্ন ১২ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতির কোন প্রকার ব্যাপ্তয় যেন না ঘটে, যেকোনো অরাজক পরিস্থিতি কঠোর হস্তে দমন করা হবে, জনগণের মাঝে এই মেসেজ পৌঁছে দেয়ার লক্ষ্যেই এই মহড়া অনুষ্ঠিত হয়। ভোটাররা যাতে করে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দমতো প্রার্থীকে নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারে সেই লক্ষ্যে সেনাবাহিনী সহ র্যাব, বিজিবি,
পুলিশ বাহিনী, আনসার বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থার বিপুল পরিমাণ সদস্য মাঠে থাকবে বলে জানা গেছে।