বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
সোনাইমুড়ীতে পেশাজীবীদের তেলসংগ্রহে ভোগান্তি, লাইনে টিনেজারদের ভিড় বেশি ঢামেকে ঢাবি শিক্ষার্থী-চিকিৎসক সংঘর্ষ, জরুরি বিভাগ বন্ধ লোহাগড়ায় ৭ মাস পর কবর থেকে লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড় আসন্ন এসএসসি পরীক্ষাকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুরে “সহায়ক অগ্রগতি উন্নয়ন” পরীক্ষা অনুষ্ঠিত গ্রাহকের টাকা আত্মসাত: ব্যাংক কর্মকর্তার ১৫ বছরের কারাদণ্ড গোলাপগঞ্জে এলপিজি সিলিন্ডার বিতরণ বন্ধ, সরকারি দামে গ্যাস না পেয়ে মানববন্ধন ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা সাতক্ষীরায় ভুয়া শোরুমের নামে প্রতারণা: কম দামে ইলেকট্রিক বাইসাইকেলের প্রলোভন গোয়ালন্দে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন নরসিংদীতে পটগান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

ঢামেকে ঢাবি শিক্ষার্থী-চিকিৎসক সংঘর্ষ, জরুরি বিভাগ বন্ধ

বিশেষ প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বিকেল সাড়ে ৫টার দিকে জরুরি বিভাগে শুরু হওয়া সংঘর্ষে দুপক্ষের কয়েকজন আহত হয়েছেন। ঘটনার পর চিকিৎসকরা জরুরি সেবা বন্ধ রেখেছেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, ঢাবির একজন শিক্ষার্থীকে ওষুধের জন্য জরুরি বিভাগে আনা হলে সরকারি সরবরাহ না থাকায় তাকে বাইরে থেকে কিনতে বলা হয়। পরে শিক্ষার্থী ও তার সহপাঠীরা কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে খারাপ ব্যবহার করেন, যা হাতাহাতিতে পরিণত হয়।
ঘটনাস্থলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ গিয়ে উভয়পক্ষের সঙ্গে কথা বলার পর অতিরিক্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয়পক্ষই সংঘর্ষের জন্য একে অপরকে দায়ী করছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..