শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
‘ডিপ স্টেট’ থেকে অন্তর্বর্তী সরকারকে ২০২৯ পর্যন্ত ক্ষমতায় রাখার প্রস্তাব: আসিফ মাহমুদের দাবি টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত ফেনীতে ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় ২০ জন আহত মুক্তিযুদ্ধের গৌরব খাটো করা যাবে না: তারেক রহমান পাটুরিয়া ফেরিতে আগুন, অল্প সময়েই নিয়ন্ত্রণে পুলিশ হত্যার বিচার: আইজিপির কঠোর বার্তা কলাবাগানে সন্ত্রাসী হামলা: ২০০ গাছ কেটে লাখ টাকার ক্ষতি খোকসায় মানবিক সহায়তা: দুর্ঘটনায় নিহত ৩ পরিবারের মাঝে নগদ প্রদান নোয়াখালীর সোনাইমুড়ীতে পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস রাঙ্গাবালীতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ, সৎ শাশুড়ি ও ননদের বিরুদ্ধে

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত

বিশেষ প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেংগর এলাকায় ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজন নারী, দুইজন পুরুষ ও একজন শিশু রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
যমুনা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবুজেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। টাঙ্গাইল রেলস্টেশন ফাঁড়ির এসআই মিজানুর রহমান জানান, ঢাকাগামী যাত্রীবাহী বাসের তেল শেষ হওয়ায় কয়েকজন যাত্রী বাস থেকে নেমে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের পাশে রেললাইনে বসেছিলেন। এই সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন তাদের কেটে চলে যায়।
প্রাথমিক ধারণা, নিহতরা সবাই একই পরিবারের সদস্য। রেললাইনের পাশে বসে থাকা অবস্থায় ট্রেনের আসা শুনতে না পেয়ে তারা ঘটনাস্থলে মারা যান।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..