শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পাটুরিয়া ফেরিতে আগুন, অল্প সময়েই নিয়ন্ত্রণে পুলিশ হত্যার বিচার: আইজিপির কঠোর বার্তা কলাবাগানে সন্ত্রাসী হামলা: ২০০ গাছ কেটে লাখ টাকার ক্ষতি খোকসায় মানবিক সহায়তা: দুর্ঘটনায় নিহত ৩ পরিবারের মাঝে নগদ প্রদান নোয়াখালীর সোনাইমুড়ীতে পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস রাঙ্গাবালীতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ, সৎ শাশুড়ি ও ননদের বিরুদ্ধে মির্জাপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন বাঞ্ছারামপুর রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বাঞ্ছারামপুরে রহস্যজনক লাশ উদ্ধার: কবরস্থানের পাশে পড়ে ছিল আলাউদ্দিনের মরদেহ

মির্জাপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মিজানুর রহমান জেলা প্রতিনিধি টাঙ্গাইল
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

টাঙ্গাইলের মির্জাপুরে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে মির্জাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। প্রথম প্রহরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। পরে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মৃতিসৌধ ‘অর্জন’-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল ৮টায় উপজেলা পরিষদ সভাকক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর সকাল ৯টায় উপজেলা মিনি স্টেডিয়াম প্যারেড গ্রাউন্ডে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও মনোরম ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন প্রধান অতিথি, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের জাতীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংবাদিকরা।
কুচকাওয়াজ ও ডিসপ্লে শেষে বিজয়ীদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়। পরে একই স্থানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..