টাঙ্গাইলের মির্জাপুরে শিক্ষা কর্মকর্তা মো: জুলফিকার হায়দার-এর উদ্যোগে আসন্ন এস এস সি পরিক্ষাকে সামনে রেখে পরিক্ষার্থীদের “অগ্রগতি মূল্যায়ন পরিক্ষা”অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৭ এপ্রিল মঙ্গলবার থেকে শুরু হয়ে ইংরেজী ১ম, ২য় ও গনিত বিষয়ে অনুষ্ঠিত পরিক্ষা ৯ এপ্রিল বৃহস্পতিবার শেষ হবে । আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরিক্ষায় পরিক্ষার্থীদের সম্ভাব্য কেন্দ্র গুলোতে বোর্ড পরিক্ষার আদলে অনুষ্ঠিত এই অগ্রগতি মূল্যায়ন পরিক্ষায় উপজেলার প্রতিটি বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা অংশগ্রহন করেছেন বলে জানা যায়।
এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মোঃ জুলফিকার হায়দার বলেন, আসন্ন মাধ্যমিক ও সমমানের পরিক্ষার্থীদের পরিক্ষাকে সামনে রেখে তাদের পড়ালেখার মান উন্নয়নের জন্য এই পরিক্ষা গ্রহনের উদ্যোগ নেওয়া হয়েছে।আমরা এর পূর্বে প্রতিটি বিদ্যালয়ে প্রি টেস্ট ও টেষ্ট পরিক্ষা নিয়েছি। এই পরিক্ষা অনুষ্ঠানের জন্য তিনটি বিষয়েই মেধাবী শিক্ষকদের দ্বারা প্রশ্নপত্র প্রস্তুত করা হয়েছে।আশা করিএই পরিক্ষার মাধ্যমে শিক্ষর্থীদের পড়াশোনার মান বাড়বে এবং বোর্ড পরিক্ষায় ভালো ফলাফল করার বিষয়ে তাদের মানসিক প্রস্তুতি গ্রহনে সহায়ক হবে।তাছাড়া শিক্ষার্থীদের স্ব-স্ব কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কারণে কেন্দ্রগুলো তাদের আগে থেকেই চেনা জানা হয়ে গেল। এটি পরীক্ষার্থীর পরীক্ষার্থীদের মনে সাহস যোগাবে, আরো বেশি আগ্রহ নিয়ে পড়াশোনা করবে শিক্ষার্থীরা- এমনটিও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত পরিক্ষর্থীদের অভিভাবকরা এমন উদ্যোগ গ্রহনের প্রসংশা করে বলেন, এভাবে যদি শিক্ষার্থীদের যত্নসহকারে পাঠদান ও তাদের পড়াশোনার অগ্রগতির মূল্যায়নের ব্যাবস্থা করা হয়। তাহলে আগামীতে উপজেলা ব্যাপী সকল শিক্ষার্থীদের পরিক্ষার ফলাফলের মান বৃদ্ধি পাবে।
পরিক্ষা চলাকালীন আজ ৮ এপ্রিল (বুধবার) ২০২৬ মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব উপজেলার এসকে পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও পাইলট গার্লস উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পর্যবেক্ষন করেন। এ সময় তিনি বেশ কয়েকটি বিদ্যালয়ের কিছু সমস্যার বিষয়ে অবগত হন, সেগুলোর দ্রুত সমাধান দেওয়ার ব্যাপারেও তিনি বিদ্যালয় কর্তৃপক্ষকে আশ্বস্ত করেন ।