বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নরসিংদীতে মার্চ ২০২৬ মাসের শ্রেষ্ঠ ডিআইও নির্বাচিত এসআই মোঃ ইমাম হোসেন সোনাইমুড়ীতে পেশাজীবীদের তেলসংগ্রহে ভোগান্তি, লাইনে টিনেজারদের ভিড় বেশি ঢামেকে ঢাবি শিক্ষার্থী-চিকিৎসক সংঘর্ষ, জরুরি বিভাগ বন্ধ লোহাগড়ায় ৭ মাস পর কবর থেকে লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড় আসন্ন এসএসসি পরীক্ষাকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুরে “সহায়ক অগ্রগতি উন্নয়ন” পরীক্ষা অনুষ্ঠিত গ্রাহকের টাকা আত্মসাত: ব্যাংক কর্মকর্তার ১৫ বছরের কারাদণ্ড গোলাপগঞ্জে এলপিজি সিলিন্ডার বিতরণ বন্ধ, সরকারি দামে গ্যাস না পেয়ে মানববন্ধন ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা সাতক্ষীরায় ভুয়া শোরুমের নামে প্রতারণা: কম দামে ইলেকট্রিক বাইসাইকেলের প্রলোভন গোয়ালন্দে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন

ঈদগাঁও উপজেলা নির্বাচনে ভোট যুদ্ধে ৪ হেভিওয়েট প্রার্থী। 

আনাছুল হক, ঈদগাঁও প্রতিনিধি(কক্সবাজার) প্রতিনিধি ।
  • আপলোডের সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

 আগামী ২১ মে কক্সবাজারের ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল  ২৩ এপ্রিল [মঙ্গলবার] যাচাই-বাছাইয়ের দিনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ মমতাজ উদ্দিন মহসিন ছাড়া অন্য ১৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ।

ঈদগাঁও উপজেলার প্রথম এই নির্বাচনে প্রার্থীতা বৈধ হয়ে যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন  তারা হলেন, মোঃ আবু তালেব, ইমরুল হাসান রাশেদ, মোহাম্মদ সেলিম আকবর, এম মমতাজুল ইসলাম, শামশুল আলম, কুতুব উদ্দিন চৌধুরী, নুরুল কবির।

পাড়ায় মহল্লায় শুরু হয়েছে গুঞ্জন, নানান আলোচনা-সমালোচনা।

লোকে মুখে একটাই কথা কে হতে চলেছে ঈদগাঁও এর প্রথম উপজেলা চেয়ারম্যান।

 বিভিন্ন সূত্রে জানা যায়  ৪ হেভিওয়েট চেয়ারম্যান প্রার্থীর নাম জোরেশোরে আলোচনায়। তাদের মধ্যেই হতে পারে হাড্ডাহাড্ডি লড়াই।

তারা হলেন ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি আবু তালেব, গত কক্সবাজার সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেয়া মোহাম্মদ  সেলিম আকবর, জালালাবাদ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ এবং   কক্সবাজার জেলা বিএনপির সহসভাপতি এম মমতাজুল ইসলাম।

স্থানীয় সূত্র বলছে, মোট  ৭ জন চেয়ারম্যান পদপ্রার্থীর মধ্যে এই ৪ জনই

হেভিওয়েট। তাদের  সকলের আছে স্ব স্ব  ব্যাক্তিগত এবং রাজনৈতিক পরিচিতি ও নিজস্ব  ভোট ব্যাংক। যার ফলে এই ৪ জন হেভিওয়েট প্রার্থীর মধ্যে ঈদগাঁও এর প্রথম উপজেলা চেয়ারম্যান কে হতে যাচ্ছে এখনো বুঝে উঠতে পারছে না ঈদগাঁও উপজেলার জনসাধারণ।

উল্লেখ্য ঈদগাঁও উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে যারা লড়বেন তারা হলেন, আহমদ করিম, বোরহান উদ্দিন মাহমুদ, আজিজুল হক রুবেল, মোহাম্মদ আরিফ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান পদে যাদের মনোনয়ন বৈধ হল তারা রেহেনা আক্তার, হামিদা তাহের, কাউসার জাহান, শাহেনা আক্তার লাকি ও মেহেনুর আক্তার পাখি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..