শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বিএনপির বিরুদ্ধে ‘সবকিছু শেষের অপকৌশল’ অভিযোগ শফিকুর রহমানের আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ শুরু রংপুরে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড ভোলায় স্থানীয় কৃষকের পণ্য নিয়ে কৃষক বাজারের আয়োজন বাঞ্ছারামপুর পল্লী বিদ্যুৎ অফিসে অনিয়মের অভিযোগ, টাকা নেওয়ার ঘটনায় বিতর্ক গোয়ালন্দ ঘাট থানায় নতুন ওসি শফিকুল ইসলাম গোয়ালন্দে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী, পুরস্কার বিতরণ নরসিংদীতে মার্চ ২০২৬ মাসের শ্রেষ্ঠ ডিআইও নির্বাচিত এসআই মোঃ ইমাম হোসেন সোনাইমুড়ীতে পেশাজীবীদের তেলসংগ্রহে ভোগান্তি, লাইনে টিনেজারদের ভিড় বেশি ঢামেকে ঢাবি শিক্ষার্থী-চিকিৎসক সংঘর্ষ, জরুরি বিভাগ বন্ধ

লোহাগড়া  নতুন ইউএনও ও ওসির যোগদান 

মোশারফ হেসেন স্টাফ রিপোর্টার নড়াইল
  • আপলোডের সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

নড়াইলের লোহাগড়ায় নতুন  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) যোগদান করেছেন।

সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১১ টায়  নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেন অনিমেষ বিশ্বাস। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আজগর আলী,  উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম এ হান্নান রুনু,সহকারী  কমিশনার ( ভূমি) আফরিন জাহান,   মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদসহ প্রমূখ। নতুন ইউএনও যোগদানের সময় ১২টি ইউনিয়নের চেয়ারম্যান, লোহাগড়া উপজেলায় কর্মরত বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
নতুন ইউএনও অনিমেষ বিশ্বাস লোহাগড়ায় যোগদানের পূর্বে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।  তিনি ৩৩তম বিসিএস পরীক্ষায় প্রশাসনিক কর্মকর্তা হিসেবে  সরকারি চাকুরীতে যোগদান করেন। তাঁর পৈত্রিক বাড়ি যশোর শহরে। এর আগে বিদায়ী ইউএনও মো: আজগর আলীকে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় বদলী করা হয়েছে।
অপরদিকে রবিবার (১০ ডিসেম্বর) বিকালে  লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন কাঞ্চন কুমার রায়। তিনি লোহাগড়া থানায় যোগদানের পূর্বে মাগুরা জেলার শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি যশোর জেলার বাঘেরপাড়া উপজেলায়।  এর আগে বিদায়ী ওসি মো: নাসির উদ্দীনকে মাগুরা জেলার শালিখা থানায় বদলী করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..