রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই লোহাগড়ায় জেলেদের অনুদানের ৬০ গরুর হদিস নেই, তথ্য দিতে অস্বীকৃতি মৎস্য কর্মকর্তার লোহাগড়ায় চাকরির প্রলোভনে গৃহবধূ ধর্ষণ, গ্রাম পুলিশ গ্রেফতার শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য গণভোটের রায় অমান্য ও বাস্তবায়নে গড়িমসির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী উৎসবমুখর পরিবেশে ভোলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সোনাইমুড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই বিএনপির বিরুদ্ধে ‘সবকিছু শেষের অপকৌশল’ অভিযোগ শফিকুর রহমানের আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ শুরু

লোহাগড়ায় পরকীয়া প্রেমের জেরে যুবককে  পিটিয়ে হত্যার অভিযোগ।   

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামের কৃষক সুফল বিশ্বাসকে (৩৬) হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত সুফল কল্যাণপুর গ্রামের অনিল বিশ্বাসের ছেলে। পরকীয়া প্রেমের জেরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

এদিকে নিহতের পরিবার জানায়, গত বৃহস্পতিবার বিকেলে সুফল পাট জাগ দেয়ার কাজ করছিলেন। এ সময় ওই গ্রামের রোস্তম শেখ, তার দুই ছেলে তমাল ও রুবেল হাতুড়ি এবং লোহার রড দিয়ে সুফলকে পিটিয়ে গুরুতর আহত করে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে মারা যায়।

গ্রামবাসী জানান, সুফল বিশ্বাসের স্ত্রী ও দুই সন্তান থাকা অবস্থায় এক বছর আগে ওই গ্রামের রোস্তম শেখের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায়ে তারা পালিয়ে যায়। এ ঘটনায় অপহরণ মামলা দায়েরের পর কারাগার থেকে জামিন পেয়ে সুফল আত্মগোপনে ছিলেন। কিছুদিন আগে এলাকায় ফেরার পর প্রতিপক্ষ রোস্তম শেখের লোকজন বৃহস্পতিবার তাকে হত্যা করে বলে অভিযোগ রয়েছে।

গ্রামবাসী আরো জানান, রোস্তম শেখের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার আগে সুফল বিশ্বাস নিজ ধর্মের এক গৃহবধূর সঙ্গে পরকীয়া প্রেম করে সেই গৃহবধূকে নিয়েও পালিয়ে যায়।

লোহাগড়া থানার ওসি নাসির উদ্দিন (দৈনিক সংগ্রাম প্রতিদিন কে জানান, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..