রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

মাদক,সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত করতে চাই।টুঙ্গিপাড়া থানার নতুন ওসি।

গোলাম রব্বানী গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

টুঙ্গিপাড়া থানার নতুন পরিদর্শক (ওসি) এস এম কামরুজ্জামান বলেছেন, মাদক , সন্ত্রাস ও ইভটিজিংকারীদের কোন প্রকার ছাড় দেওয়া হবেনা। কিন্তু, একার পক্ষে সবকিছু সম্ভব নয়। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এবং বাল্যবিবাহ রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সমাজের প্রতিটি মানুষ যাতে করে সুন্দর জীবন যাপন করতে পারে ।এ জন্য টুঙ্গিপাড়া উপজেলাকে মাদক সন্ত্রাস ইভটিজিং মুক্ত করতে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।

গত (৯ এপ্রিল) টুঙ্গিপাড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় তিনি একথা বলেন।আমরা সমাজ থেকে মাদক ব্যবসায়ীদের নির্মুল করতে চাই। টুঙ্গিপাড়ার থানার ওসি সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন । আপনারা মাদক, সন্ত্রাস ইভটিজিং, নারী নির্যাতন, ও বাল্যবিবাহ সম্পর্কিত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন। সবাই চেষ্টা করব যাতে করে।একটা সুন্দর স্বাভাবিক পরিবেশ উপহার দেওয়া সম্ভব।

মতবিনিময় সভায় টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক(এসআই) কামরুল ইসলাম, মনোজ সরকার, টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমরান শেখ,সহ-সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক পাভেল সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক সজল সরকার, সাংগঠনিক সম্পাদক মুজাক্কির বিল্লাহ, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম(সফিক),সদস্য রকিবুল ইসলামসহ থানার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..