রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

শিশু দিবসে বেদে সম্প্রদায়ের মাঝে খাবার বিতরণ চট্টগ্রাম আনোয়ারা সাংবাদিক সমিতির

মোঃআসিফুল ইসলাম সানি, বিশেষ প্রতিনিধি,চট্টগ্রামঃ
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বেদে সম্প্রদায়ের মাঝে খাবার ও মিষ্টি বিতরণ করেছে আনোয়ারা সাংবাদিক সমিতি (আসাস)। শুক্রবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার শোলকাটা মেডিকেল সংলগ্ন এলাকায় ভাসমান বেদে সম্প্রদায়ের মাঝে কর্মসূচী পালন করা হয়। পরে বেদে সম্প্রদায়ের শিশুদের মাঝে মিষ্টি বিতরণ করেন আসাসের নেতারা।এ সময় উপস্থিত ছিলেন আসাসের সভাপতি রূপন দত্ত, সাধারণ সম্পাদক এনামুল হক নাবিদ, সাংগঠনিক সম্পাদক ফরহাদুল ইসলাম, অর্থ সম্পাদক জাবেদুল ইসলাম, দপ্তর সম্পাদক জাহিদ হাসান হৃদয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ রিয়াদ হোসেন, পাঠাগার ও সমাজসেবা সম্পাদক শেখ আবদুল্লাহ, সদস্য কাঞ্চন সুশীল, নুরুল কবির, ও মো. আরফাত হোসেন।সভাপতি ও সাধারণ সম্পাদক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আজ বাঙালি জাতির স্বপ্নযাত্রা বাঙালির অস্তিত্বের বাতিঘর শেখ মুজিবুর রহমানের জন্মদিন। শেখ মুজিবের জন্ম মানে এক মহানায়কের আগমন। তিনি শুধু স্বাধীন বাংলাদেশ উপহার দেন নি; আজীবন সংগ্রাম করেছেন বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে একটি উন্নত জাতি হিসেবে উপহার দিতে। এ মহানায়কের স্বপ্ন ছিল একটি ক্ষুধামুক্ত বাংলাদেশ বির্ণিমাণ করা। আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে আনোয়ারা সাংবাদিক সমিতি এ মানবিক সামাজিক কাজগুলো করে যাবে।

নেতৃবৃন্দ এ পথশিশুদের নাগরিক অধিকার নিশ্চিত করে মানবসম্পদে রূপান্তর করার মাধ্যমে আগামীর স্মার্ট বাংলাদেশ করার সহযাত্রী করতে আহ্বান জানান।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..