রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

সড়ক দুর্ঘটনায় কেড়ে নিল ট্রাফিক সার্জেন্টের প্রাণ।

মোঃআসিফুল ইসলাম সানি,বিশেষ প্রতিনিধি,চট্টগ্রামঃ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩

চট্টগ্রাম নগরের হালিশহরে প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মো. মুজাহিদ নামে পুলিশের এক ট্রাফিক সার্জেন্ট নিহত হয়েছেন।
সোমবার (১৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে পতেঙ্গায় ডিউটি শেষে বাসায় ফেরার পথে হালিশহর থানার আউটার রিং রোডের ওয়াই জংশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মুজাহিদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তিনি ২০১৭ ব্যাচের সার্জেন্ট ছিলেন।জানা গেছে, মুজাহিদ পতেঙ্গা এলাকায় ডিউটি শেষ করে তার নিজের মোটরসাইকেলযোগে আউটার রিং রোড হয়ে ফৌজদারহাটের দিকে বাসায় যাচ্ছিলেন। এরই মধ্যে একটি প্রাইভেটকার পেছন থেকে তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।বিষয়টি নিশ্চিত করে হালিশহর সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হারুনুর রশিদ সংগ্রাম প্রতিদিনকে জানান, আউটার রিং রোডে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সার্জেন্ট মুজাহিদকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..