সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

খুলনার কয়রায় হরিণের মাংস উদ্ধার’সহ আটক (৩)

এম জালাল উদ্দীন। পাইকগাছা প্রতিনিধি খুলনা:
  • আপলোডের সময় : রবিবার, ১২ মার্চ, ২০২৩

খুলনার কয়রা পুলিশের পৃথক অভিযান চালিয়ে ৪৪ কেজি হরিণের মাংস সহ ৩ চোরা পাচারকারীকে আটক করেছে থানা পুলিশ। আজ রবিবার সকাল ১০ টার দিকে উপজেলার দেউলিয়া বাজার মৎস্যকাটা থেকে ককসেটের মাধ্যমে ঢাকার উদ্দেশ্যে পাচার করার সময় ২৭ কেজি হরিণের মাংস সহ দক্ষিণ বেদকাশি ইউনিয়নের পাতাখালী গ্রামের সাহেব আলীকে আটক করে।

অন্যদিকে বেলা ১১ টায় উত্তর বেদকাশি ইউনিয়নের গাববুনিয়া গ্রামে অভিযান চালিয়ে ১৭ কেজি হরিণের মাংস সহ ২ জন পাচারকারীকে আটক করে। আটককৃতরা হলেন খুলনার রুপসা উপজেলার রাজাপুর গ্রামের আবুল কাশেম ও খুলনা সদরের পালপাড়া রোডের বদর আল অসীম কোরাইশী।
কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএম এস দোহা (বিপিএম) বলেন উক্ত আসামিদের বিরুদ্ধে বন্যপ্রাণি নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..