রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

যশোরের অভয়নগরে ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষের আহত এক জন

মতিন গাজী (যশোর জেলা প্রতিনিধি)
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
ট্রেন চলাচল ১ ঘন্টা বন্ধ:গেটম্যান ও চালক পলাতক।

যশোরের অভয়নগরে ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত একজন পথযাত্রী। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম ঠিকানা এখনো জানা যায়নি।

ঘটনাটি (বৃহস্পতিবার ১২টায়)উপজেলার ভাঙ্গাগেট নামক স্থানে ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নওয়াপাড়া রেলওয়ের স্টেশন মাস্টার মাসুদ রানা।
স্থানীয়রা জানান,খুলনাগামী কপতাক্ষ এক্সপ্রেস ট্রেন ও (ঢাকা – মেট্রো- ট১৪-৮১৯৩ ) ট্রাকের সংঘর্ষ হয়।
এ ঘটনার পর রেলওয়ে গেটম্যান ও চালক পলাতক রয়েছে। রেলওয়ের গেটম্যান আশিষ কুমারের অবহেলায় এই দূর্ঘটনা ঘটেছে বলে অনুমান করছে পথ যাএিরা। এতে একজন পথযাত্রী আহত হন। ঐ পথ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ওই রুটে ট্রেন চলাচল ৪৫ মিনিট বন্ধ থাকে।পরে দুমড়ানো মুচড়ানো ট্রাকটি সড়ক থেকে সরানোর জন্য নওয়াপাড়া হাইওয়প পুলিশ উদ্ধার কাজ করে।
নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মাসুদ রানা বলেন,খুলনাগামী কপতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি যশোর থেকেে ছেড়ে আসছিলো।বেলা ১২ টায় উপজেলার ভাঙ্গাগেট রেল ক্রচিংয়ে পৌঁছালে যশোর খুলনা মহাসড়কে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। রেলওয়ের গেটম্যান আশিষ কুমারের ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।
নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল হামিদ মোল্যা বলেন,ট্রেন ও ট্রাকের সংর্ঘষের ঘটনার ওখানে আমাদর টিম কাজ করছে। আপাতত সড়ক থেকে ট্রাকটি উদ্ধার করে যানবহন চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..