রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সুন্দরগন্জ(গাইবান্ধা)প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : সোমবার, ২২ আগস্ট, ২০২২

সুন্দরগন্জে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় ভয়াবহ গ্রেনেড হামলার প্রতিবাদে সুন্দরগন্জ উপজেলা আওয়ামীলীগেরউদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। রোববার বেলা ৬ টায় গ্রেনেড হামলায় নিহত ও আহত নেতা কর্মীদের স্মরণে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি বামনডাঙ্গা দলীয় কার্যালয় হতে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত বিরতি দিয়ে সন্ধ্যায় প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফরোজা বারী বক্তব্যে বলেন, বর্বরোচিত গ্রেনেড হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত রায় প্রদান করে ফাঁসি কার্যকর করতে হবে। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম সরকার লেবু বলেন, বিএনপি তথা চারদলীয় জোট সরকারের রাষ্ট্রীয় মদদে হাওয়া ভবন সৃষ্টি করে শেখ হাসিনাকে হত‍্যা করে আওয়ামীলীগকে নেতৃত্ব শুন‍্য করাই ছিল তাদের মুল উদ্দেশ্যে। সমাবেশ অন‍্যান‍‍্যদের মধ্যে বক্তব্যে রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ শফিউল আলম, সহসভাপতি মোঃ আঃ হান্নান, যুগ্ম সম্পাদক মোঃ রেজাউল আলম রেজা, যুগম সাধারণ সম্পাদক গোলাম কবীর মুকুল, সাংগঠনিক সম্পাদক হাফিজা বেগম কাকলী, স্বেচ্ছাসেবক লীগ নেতা তুহিন, আবদুল্লাহ আল মেহেদী রাসেল লিংকন আনসারী ছাত্রলীগ নেতা রতন ও সুমন মিয়া প্রমূখ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..