রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

জয়পুুরহাটের কালাইয়ে মসজিদের ইমামকে হত্যা

নিরেন দাস,জয়পুুরহাট প্রতিনিধিঃ-
  • আপলোডের সময় : বুধবার, ৮ জুন, ২০২২

জয়পুরহাটে কালাইয়ে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মসজিদের ইমামকে হত্যার ঘটনা ঘটেছে।
গত মঙ্গলবার (৭ জুন ) দিবাগত গভীর রাতের কোনো একসময় তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।

বুধবার (৮ জুন ) সকালে উপজেলার মোলামগারী হাট রাস্তার কিছু অদুর থেকে তার মরদেহ উদ্ধার করে কালাই থানা পুলিশ।

নিহত ইমামের নাম মহসিন আলী কালাই উপজেলার বেলগাড়ীয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম ছিলেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মহসিন স্থানীয় একটি মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন মহসিন। প্রতিদিনের মতো ৭জুন বিকেলে বাড়ি থেকে বের হয়ে যান তিনি।

সরজমিন ঘুরে জানা যায়,গত রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ফেলে রাখলে বুধবার সকালের দিকে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে কালাই থানায় নিয়ে আসে। এসময় লাশের পড়নে ছিল গেঞ্জি ফুলপ্যান্ট এলাকাবাসীর ধারণা,পূর্বের বিরোধ নিয়ে কোনো পক্ষ হয়তো মহসিনকে হত্যা করে থাকতে পারে।

কালাই থানার অফিসার ইনচার্জ(ওসি)মুইন উদ্দীন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, মহসিনের শরীরে অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও জানান কি কারণে এ হত্যা কাণ্ড এবিষয়ে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..