মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
দৌলতদিয়ায় ভুয়া চিকিৎসকের অপচিকিৎসা: একজনের কারাদণ্ড, আরেকজনকে জরিমানা সিরাজগঞ্জের শাহজাদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ১ দালালের ‘ভুল তথ্যে’ রুশ সেনাবাহিনীতে যোগ দিয়ে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে প্রাণ হারালেন কুমিল্লার তরুণ রায়ের কপি পেলেই পরবর্তী পদক্ষেপ: শামা ওবায়েদ নেত্রকোনায় সাংবাদিক খুন : আসামীর এক দিনের রিমান্ড মঞ্জুর শফিকুর রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফেরার পথ খুললে গাদ্দারি হবে: প্রধানমন্ত্রী জুলাইকে ধারণ না করলে জাতীয় প্রত্যাশা পূরণ হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ আগামী বছর থেকে বিদ্যুৎ বিক্রি করার জায়গা পাওয়া যাবে না: চিফ হুইপ

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ১

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

 

সিরাজগঞ্জের শাহজাদপুরের চরবাচড়া গ্রামে সাত বছর বয়সী প্রথম শ্রেণির এক ছাত্রীকে ফুসলিয়ে বাড়িতে ডেকে নিয়ে শ্লীলতাহানি ও যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগে মো. আব্দুর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে শাহজাদপুর থানা পুলিশ। তিনি উপজেলার পোরজনা ইউনিয়নের চরবাচড়া নতুনপাড়া গ্রামের মৃত এশারত আলীর ছেলে।

এ ঘটনায় শিশুটির মা মোছাঃ নুরুন্নাহার খাতুন (৩৯) বাদী হয়ে রবিবার (১৯ অক্টোবর) শাহজাদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

এজাহার সূত্রে জানা যায়- অভিযুক্ত আব্দুর রহমান ও শিশুটির পরিবারের অবস্থান একই গ্রামে পাশাপাশি। অভিযোগ অনুযায়ী, স্কুলে যাওয়া-আসার পথে দীর্ঘদিন ধরে তিনি শিশুটিকে উত্ত্যক্ত করতেন এবং কুপ্রস্তাব দিতেন। বিষয়টি আগে একাধিকবার অভিযুক্ত ও তাঁর পরিবারের সদস্যদের জানানো হলেও তারা গুরুত্ব দেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, গত ১৩ অক্টোবর বিকেল আনুমানিক ৩টার দিকে শিশুটি নিজেদের বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এ সময় অভিযুক্ত তাকে ফুসলিয়ে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে শিশুটিকে বিভিন্ন কুপ্রস্তাব দেওয়ার পাশাপাশি অশালীন অঙ্গভঙ্গি ও স্পর্শের চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, শিশুটি রাজি না হলে তাকে জোর করে ঘরের ভেতরে বিছানায় ফেলে পোশাক বিবস্ত্র করার চেষ্টা করা হয়। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে কামড় দিয়ে নির্যাতন চালানোর অভিযোগও রয়েছে।

একপর্যায়ে শিশুটির চিৎকার শুনে অভিযুক্ত তাকে ছেড়ে দিলে সে দৌড়ে নিজেদের বাড়ির দিকে ফিরে যায় এবং পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়। পরে স্বজন ও স্থানীয় সাক্ষীদের সঙ্গে আলোচনা করে শিশুটির মা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর তদন্ত করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..