রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

জয়পুরহাট নাতির লাঠির আঘাতে দাদার মৃত্যু”একজন আটক

নিরেন দাস,জয়পুুরহাট প্রতিনিধিঃ-
  • আপলোডের সময় : শুক্রবার, ৩ জুন, ২০২২

জয়পুরহাটের ক্ষেতলালে দুই সহোদরের ঝগড়া মিটাতে গিয়ে লাঠির আঘাতে দাদা (রিয়াজ উদ্দিন) এর মৃত্যু হয়েছে।নিহত রিয়াজ উদ্দিন (৫৮) ক্ষেতলাল পৌর এলাকার পাইকপাড়া গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার ২ জুন রাত ৩ টার চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ মেডিকেল এ্যান্ড কলেজ (শজিম) হাসপাতালে তার মৃত্যু হয়।

ঘটনা সূত্রে জানা গেছে, গত ৩০ মে ক্ষেতলাল পৌর এলাকার পাইকপাড়া গ্রামের নেজাম উদ্দিনের ছেলে সাজু (৪০) ও বাবু (৩৮) দুই ভাইয়ের মধ্যে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে ঝগড়ার সৃষ্টি হলে চাচা রিয়াজ উদ্দিন মিটানোর জন্য এগিয়ে যায়। এমন সময় (রিয়াজ উদ্দিনের ভাতিজা) বাবুর ছেলে দেলোয়ারা হোসেন দিপু(১৯) ক্ষিপ্ত হয়ে দাদা রিয়াজ উদ্দিনের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে সে গুরুত্বর আহত হয়।

পরে প্রতিবেশিরা আহত রিয়াজ উদ্দিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করান। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার (২ জুন) রাতে তার মৃত্যু হয়। এবিষয়ে নিহতের স্ত্রী রাশেদা বেগম (৫৪) চার জনকে আসামী করে ক্ষেতলাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। আসামীরা হলেন, একই গ্রামের নেজাম উদ্দিনের ছেলে বাবু ও তার স্ত্রী দেলোয়ারা এবং বাবুর দুই ছেলে দেলোয়ার হোসেন দিপু ও তপু।

এবিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন ইয়াজদানী বলেন, এ বিষয়ে নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আসামীদের মধ্যে একজনকে আটক করা হয়েছে। বাঁকী পলাতক তিন আসামীকে আটকের জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..