রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

মানিকগঞ্জে গোসলে গিয়ে শিশুর মৃত্যু।

বাবুল আহমেদ মানিকগঞ্জ প্রতিনিধি,
  • আপলোডের সময় : শুক্রবার, ২৭ মে, ২০২২

মানিকগঞ্জ শহরের কালিগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে রোহান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মে) দুপুর পৌনে ২টার দিকে শহরের পশ্চিম দাশড়া গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু রোহান ওই গ্রামের প্রবাল হোসেনের একমাত্র ছেলে।
নিহত রোহানের চাচা জাফর ইকবাল জানান, শিশু রোহানের আজ মুসলমানি করার দিন ছিল। বাড়ির লোকজন অনুষ্ঠানের কাজে ব্যস্ত ছিল। আজ সকাল ১১ টার দিকে শিশুটি ও তার চাচাতো ভাইয়েরা মিলে নদীতে গোসল করতে যায়। কিছুক্ষন পরে সাতার না জানায় দুই শিশু পানিতে ডুবে যায়। সাথে থাকা শিশুর ডাক চিৎকারে বাড়ির লোকজন গিয়ে এক শিশুকে জীবিত উদ্ধার করতে পারলেও অন্য শিশুটি নিখোঁজ হয়।

খবর পেয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দুইঘণ্টা উদ্ধার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে শিবালয় থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ১০ মিনিটের চেষ্টায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তামান্ন রহমান পরীক্ষা নিরীক্ষার পর শিশুটিকে মৃত ঘোষনা করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..