রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা ফটিকছড়ি উত্তর উপজেলা”প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত। পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র

লোহাগড়ায় হামলা ও নিযার্তনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ নয়ন শেখ, স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : সোমবার, ২৩ মে, ২০২২

নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া ইউনিয়নের কালনা গ্রামের জুলিয়া ও মহিলা ইউপি সদস্য মোসা. রেকসোনা বেগমের ওপর শারিরিক নিযার্তনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গত রোববার বিকেলে কালনা গ্রামের মহিলা ইউপি সদস্য রেকসোনা বেগমের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে কালনা গ্রামের মোসা. রেকসোনা বেগম বলেন, কালনা গ্রামের মিলু মোল্যার স্ত্রী রাবেয়া বেগমের পরিবারের
সাথে একটি মিথ্যা ধর্ষণ মামলা এবং রাবেয়ার সাথে জমি জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তার সুত্র ধরে গত ১৬-০৫-২২ তারিখ সকাল ৭ টার দিকে আমার বোন চম্পা বেগম দোকানে যাওয়ার পথে একই গ্রামের ওলিয়ার রহমানের ছেলে সাইফুল ইসলাম, রাবেয়া, আজিজুর, রব্বান, রিপা, কাকলি, জরিনা, বেলায়েত, সিরাজসহ আরো অনেকে আমার বোনের ওপর হামলা করলে আমার ভাগ্নি জুলিয়া খানম দেখতে গেলে তাকেও বেধড়ক মারপিট করে। পরে তাদের চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি আরো বলেন, আমি লোহাগড়া থানায় একটি লিখিত অভিযোগ করেছি।আমি আমার বোন ও ভাগ্নির উপর নিযার্তনের প্রতিবাদে নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জনাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন বদিয়ার মুন্সি, ইউনুচ মুন্সি, শেখ আবুল হোসেন, সুরুজ মোল্যা, কাশেম মুন্সি, হেলাল শেখ, আজমল শেখ, রুবেল শিকদার, আজিজার শিকদার প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..