রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস।

মোঃ তরিকুল ইসলাম রাতুল
  • আপলোডের সময় : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২

তীব্র শীতে যখন জনজীবন বিপর্যস্ত তখন একমুঠো অন্নের চেয়ে একটা শীতবস্ত্র যেন বেশি প্রয়োজন অনুভব করে শীতার্ত মানুষ।‘ভালোবাসার উষ্ণতায় মুছে যাক শীতের তীব্রতা, ভালোবাসার উষ্ণতায় শুরু হোক নতুন বছর’ স্লোগানে প্রতিবছরের ন্যায় এ বছরেও শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস।
পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে শুক্রবার (১৪জানুয়ারি) ক্যাম্পাসের আশেপাশে বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সহযোগিতা করেছেন- United Commercial Bank,
গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক আলমগীর কবির বলেন, যাদের সামর্থ্য আছে তাদের অনেকেই হয়তো আমরা শীতের তীব্রতা বুঝতে পারিনা। কিন্তু একজন অসহায়, বৃদ্ধা কিংবা দিনমজুর এই শীতে কতটা কষ্ট করে জীবন যাপন করছে তা কেবল তারাই জানে। একবেলা খাবার জোগাতে তীব্র শীতকে উপেক্ষা করে তাদের মাঠে যেতে হয়, কাজ করতে হয়। সামর্থ্যবান লোকেরা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে এই শীতে তারাও একটু ভালো থাকতে পারে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক সহ অন্যান্য সদস্যদের উপস্থিতি তে এই কার্যক্রম পরিচালিত হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..