সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

শার্শায় ১০টি স্বর্ণের বারসহ আটক-১

মোঃ জসীম উদ্দীন, শার্শা উপজেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২

যশোরের শার্শায় ১০টি স্বর্ণের বার (ওজন ১ কেজি ১৬৫গ্রাম) ও একটি মোটরসাইকেল সহ ইসমাইল হোসেন (৩৮) নামে এক জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য’রা।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) রাতে শার্শার শ্যামলাগাছি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ইসমাইল হোসেন বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের (পশ্চিমপাড়া) মৃত- আব্দুল জব্বার মিয়ার ছেলে।

বিজিবি জানায়, পাচারকারীরা স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে বেনাপোল সীমান্তে যাচ্ছে, এমন গোপন খবরে, বেনাপোল কোম্পানী সদরের কর্মরত সুবেদার আকবর আলীর নেতৃত্বে একটি বিশেষ টীম শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামস্থ পাকা রাস্তার উপর থেকে মোটরসাইকেল (খুলনা মেট্রো এ-০২-২০৩৮) আরোহীকে সন্ধেহ হলে তল্লাশির জন্য থামানো হয়। পরে, তার শরীর তল্লাশি করে প্যান্টের পকেটের মধ্যে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ১০টি স্বর্ণের বার পাওয়া যায়।
যার সিজারমূল্য ৮২,০৫,০০০/- (বিরাশি লক্ষ পাঁচ হাজার) টাকা।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, আটককৃত স্বর্ণের বারসহ পাচারকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরো জানান, আটককৃত স্বর্ণগুলো ঝিকরগাছা থানাধীন লাউজানি বাজারের পার্শ্বে রেলগেইট হতে এনে ভারতে পাচারের উদ্দেশ্যে বেনাপোল গমন করছিল।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..