সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত না হলে ১৩ বছর ক্ষমতায় থাকতে পারতো না,প্রধানমন্ত্রী

সংগ্রাম প্রতিদিন ডেস্ক ঃ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত না হলে আওয়ামী লীগ ১৩ বছর ক্ষমতায় থাকতে পারতো না, এ বাস্তবতা সবাইকেই মানতে হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার (১১ জানুয়ারি) আয়োজিত আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, যারা মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে, তারাই আজ নির্বাচনের বিষয়ে প্রশ্ন তুলছে। সাজাপ্রাপ্ত হলেও দয়া করে যাদের বাসায় থাকতে দিয়েছি, তারাই দেশবিরোধী ষড়যন্ত্র করছে। এই আলোচনা সভায় দেশবিরোধী ষড়যন্ত্রের বিষয়ে সজাগ থাকতে কর্মীদের প্রতি আহ্বান জানান দলটির কেন্দ্রীয় নেতারা।

জনগণের সমর্থন নিয়েই আওয়ামী লীগ ক্ষমতায় আছে জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, খুনি এবং যুদ্ধাপরাধীদের নিয়ে যারা দল গঠন করেছে তারাই দেশবিরোধী প্রচারণা চালাচ্ছে। ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিয়ে স্বার্থান্বেষী মহল দেশে বসেই ষড়যন্ত্র করছে বলেও উল্লেখ করেন শেখ হাসিনা।

এছাড়া চলমান পরিস্থিতি বিবেচনায় দলীয় কর্মীদের মাস্ক ব্যবহারের নির্দেশও দেন প্রধানমন্ত্রী।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..