রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নড়াইলের ভদ্রবিলা ইউপিতে নৌকার চেয়ারম্যান প্রার্থী ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকে মামলা।

শরিফুজ্জামান নড়াইলঃ
  • আপলোডের সময় : বুধবার, ১০ নভেম্বর, ২০২১

নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী সৈয়দ আবিদুল ইসলাম ও তার স্ত্রী ইসরাত জাহান সহেলীর বিরুদ্ধে দূর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা হয়েছে। গত ৮ নভেম্বর বিকেলে দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ে, ঐ কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোশাররফ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আবিদুল ইসলাম সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়ন পরিষদ(ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামিলীগের মনোনীত নৌকার প্রার্থী। বৃহস্পতিবার (১১নভেম্বর) নড়াইল সদর উপজেলার ১১ টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আবিদুল ইসলাম ঐ ইউনিয়নের পাইকড়া গ্রামের মৃত সৈয়দ আকবর আলীর ছেলে।নড়াইল সদর উপজেলা আওয়ামিলীগের সদস্য। তিনি ঢাকায় ব্যাবসা করেন। গত ইউপি নির্বাচনে তিনি নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করে পরাজিত হন। দুদক সূত্রে জানা গেছে, ২০১৯ সালের একটি অভিযোগের ভিত্তিতে দুদক ২০১০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত তাদের সম্পদের অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে সৈয়দ আবিদুল ইসলামের ৫ কোটি ৪৫ লাখ ৫৬ হাজার টাকা এবং তার স্ত্রী ইসরাত জাহান সহেলীর ৮০ লক্ষ ৯৬ হাজার ২৭১ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ থাকার তথ্য পাওয়া যায়। দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ নাজমুচ্ছায়াদাত জানান, জ্ঞাত আয় বহির্ভূত ওই সম্পদ অর্জনের তথ্য পেয়ে তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..