সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

লোহাগড়ায় গৃহবধূ গণধর্ষণের শিকার থানায় মামলা।

শরিফুজ্জামান নড়াইলঃ
  • আপলোডের সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

নড়াইলের লোহাগড়া উপজেলার হেচলাগাতি গ্রামে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছে। আহতাবস্থায় ঐ গৃহবধূকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ধর্ষিতা নিজেই বাদী হয়ে লোহাগড়া থানায় ৪ জনকে আসামী করে ধর্ষণ মামলা দায়ের করেন মামলা নং ১৪ তারিখ ২৩/১০/২১ ইং। এলাকাবাসী ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের হেচলাগাতি গ্রামে গত (২২ অক্টোবর) রাত আনুমানিক ৩ টার দিকে ঐ গৃহবধূ প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে আসলে আগে থেকে ওৎ পেতে থাকা একই গ্রামের কালু মিয়ার নেতৃত্বে মশিয়ার শেখ, তরিকুল শেখ, হিমায়েত মোল্ল্যা গামছা দিয়ে মুখ বেঁধে বাড়ির দক্ষিণ পার্শ্বে মেহগনি বাগানের মধ্যে নিয়ে আসামি কালু উল্লেখিত আসামিদের সহযোগিতায় গৃহবধূকে ধর্ষণ করে। ধর্ষিতার ভাসুর জিল্লু মোল্ল্যা বলেন, বাগানের লোকজনের কথার আওয়াজ শুনতে পেয়ে রাতে ঘুম থেকে উঠে বাগানের দিকে আসলে দেখি আমার ভায়ের স্ত্রী পড়ে আছে। তখন আমার ডাক চিৎকারে প্রতিবেশী লোকজন ছুটে আসলে ধর্ষকরা পালিয়ে যায়। এলাকাবাসী ধর্ষীতাকে বিবস্ত্র ও অচেতন অবস্থায় উদ্ধার করে শাহজাহান শেখের বাড়িতে আনা হয়। সেখানে গ্রাম্য ডাক্তার ও লাহুড়িয়া পুলিশ ফাড়ির পুলিশের উপস্থিতিতে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ধর্ষীতা নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধর্ষীতা নিজে বাদী হয়ে থানায় মামলা করেছে। পুলিশ আসামিদের গ্রেফতারের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..