শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
রংপুরে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড ভোলায় স্থানীয় কৃষকের পণ্য নিয়ে কৃষক বাজারের আয়োজন বাঞ্ছারামপুর পল্লী বিদ্যুৎ অফিসে অনিয়মের অভিযোগ, টাকা নেওয়ার ঘটনায় বিতর্ক গোয়ালন্দ ঘাট থানায় নতুন ওসি শফিকুল ইসলাম গোয়ালন্দে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী, পুরস্কার বিতরণ নরসিংদীতে মার্চ ২০২৬ মাসের শ্রেষ্ঠ ডিআইও নির্বাচিত এসআই মোঃ ইমাম হোসেন সোনাইমুড়ীতে পেশাজীবীদের তেলসংগ্রহে ভোগান্তি, লাইনে টিনেজারদের ভিড় বেশি ঢামেকে ঢাবি শিক্ষার্থী-চিকিৎসক সংঘর্ষ, জরুরি বিভাগ বন্ধ লোহাগড়ায় ৭ মাস পর কবর থেকে লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড় আসন্ন এসএসসি পরীক্ষাকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুরে “সহায়ক অগ্রগতি উন্নয়ন” পরীক্ষা অনুষ্ঠিত

লোহাগড়ার ইতনা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান টগরের নির্বাচনি গনসংযোগ।

শরিফুজ্জামান নড়াইলঃ
  • আপলোডের সময় : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান টগর তার নির্বাচনি এলাকায় ব্যাপক গনসংযোগ করেছেন। বৃহস্পতিবার বিকাল ৩ টা থেকে শুরু করে রাত ১১ টা পর্যন্ত তিনি ইতনা ইউনিয়নের ১৫ টি দুর্গা মন্ডবে নগদ অর্থ ও তিন শতাধিক শাড়ি বিতরন করেন। এসময় দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা তার সাথে ছিলেন। শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে তিনি ইতনা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে মানুষের খোজ খবর নেন এবং তাদের সুখ-দুঃখের কথা শোনেন। ইতনার জনসাধারণ তাকে সাদরে গ্রহণ করেন এবং পুনরায় ইতনার চেয়ারম্যান হিসাবে দেখতে চাই ইতনাবাসী। নাজমুল হাসান টগর গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যাবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়ে এলাকার রাস্তাঘাট, স্কুল-কলেজ,ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন করেছেন। এ ব্যাপারে নাজমুল হাসান টগর বলেন, ইতনাবাসি আমাকে ভালোবেসে তাদের মুল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। ইতনাবাসির চাহিদা পুরন করতে আমি চেষ্টা করেছি। আমার কাজের মুল্যায়ন ইতনাবাসি করবেন। আগামিতে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হলে ইতনাকে লোহাগড়া উপজেলার মধ্যে একটি আধুনিক ও ডিজিটাল ইউনিয়ন হিসাবে গড়ে তুলবো ইতনাবাসিকে সাথে নিয়ে। রাস্তা-ঘাটের উন্নয়ন সম্পর্কে টগর বলেন, ইতনার রাস্তা-ঘাটের প্রায় ৮০ শতাংশ রাস্তা পাকা ও ইটের সলিং করেছি বাকি ২০ শতাংশ কাজ আগামীতে সুযোগ পেলে শতভাগ সম্পুর্ন করবো ইনশাআল্লাহ। শিক্ষীত ভদ্র বিনয়ী সদা হাস্যজ্জল বন্ধুবৎসল নাজমুল হাসান টগর ইতনাবাসীর সেবক হিসেবে ইতনাবাসীর পাশে থেকে ইতনার উন্নয়নে সদা নিয়োজিত করে রেখেছেন নিজেকে। আগামীতেও রাখবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সর্বশেষ তিনি অসমাপ্ত কাজ সম্পুর্ন করার ইচ্ছা ব্যক্ত করে ইতনা ইউনিয়ন বাসির দোয়া ও সমর্থন কামনা করেছেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..