সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা ফটিকছড়ি উত্তর উপজেলা”প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত। পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র

লোহাগড়া পৌরসভা নির্বাচনে সতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করলেন আশরাফুল।

মোঃ নয়ন শেখ, লোহাগড়া
  • আপলোডের সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১

শনিবার (৯ অক্টোবর) লোহাগড়া উপজেলা নির্বাচন অফিসে
রিটার্নিং অফিসারের কার্যালয়ে লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মহাসিন মোল্লার নেতৃত্বে একটি প্রতিনিধী দল বর্তমান মেয়র আশরাফুল আলমের পক্ষে মনোনয়ন পত্র দাখিল করেছেন।

এবার মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন নয়জন। তারা হলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শিকদার আজাদ রহমান, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম ও সদস্য লিপি খানম, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দীন, সাধারণ সম্পাদক সৈয়দ মশিয়ুর রহমান, সহসভাপতি ও বর্তমান মেয়র আশরাফুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এ এম আব্দুল্লাহ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আকরাম আলী এবং যুবলীগ নেতা মো. মহাসীন উদ্দীন।

মোঃ আশরাফুল আলম লক্ষীপাশা গ্রামের মৃত মোঃ মহিউদ্দিন মোল্লার ছেলে। আশরাফুল আলম লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, লোহাগড়া উপজেলা যুবলীগের সভাপতি ও বর্তমান মেয়র ।

আগামী ২ নভেম্বর লোহাগড়া পৌরসভা নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১০ অক্টোবর, বাছাই ১১ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ অক্টোবর।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..