রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নড়াইলে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড।

শরিফুজ্জামান নড়াইলঃ
  • আপলোডের সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১

নড়াইলে মাদক মামলায় মো. মিঠু (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
রবিবার (৩ অক্টোবর) সকালে নড়াইল জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন। এছাড়া ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ৩০ নভেম্বর বেলা ১২ টার দিকে নড়াইল সদরের চাঁচড়া থেকে যশোর-নড়াইল যাত্রীবাহী বাসে তল্লাশি করে যশোরের কোতয়ালী থানার আড়পাড়ার আব্দুর সামাদ বিশ্বাসের ছেলে মিঠুর নিকট থেকে ৪৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় তার নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের হয়। সাক্ষ্য প্রমাণ শেষে মো. মিঠু দোষী প্রমাণিত হওয়ায় তাকে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দণ্ড দেয়া হয়। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..