রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সুপার সহ আহত ৩।

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পুলিশ পিকআপ ও কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে পুলিশ সুপারসহ তিনজন আহত হয়েছেন।
শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে শহরের মোবারকগঞ্জ সুগার মিলের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- পুলিশ সুপার শোয়াইব হোসেন, কনস্টেবল আক্তারুজ্জামান ও মহাসিন হোসেন। আহত তিনজনই বরিশাল রেঞ্জে কর্মরত।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকেলে মোবারকগঞ্জ চিনিকল এলাকায় কাভার্ড ভ্যানের সাথে পুলিশ পিকআপের সংঘর্ষ হয়। এসময় কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা: মাহাফুজুর রহমান মিয়া।
তিনি জানান, বরিশাল থেকে সারদা যাওয়ার পথে কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ পিকআপটি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তারা সেখানেই চিকিৎসাধীন আছেন। তবে কাভার্ড ভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..