রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নড়াইলে স্বেচ্ছাসেবি মহিলা সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরন।

শরিফুজ্জামান, নড়াইল
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

নড়াইলে বাংলাদেশ মহিলা কল্যান পরিষদের ২০২০-২০২১ ইং অর্থবছরে জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবি মহিলা সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তরের সন্মেলন কক্ষে ভার্চ্যুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা। নড়াইল জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের মাঝে এ অনুদানের চেক বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক মোঃ আনিসুর রহমান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, স্বেচ্ছাসেবি সংগঠন “বহ্নি শিখা”র নড়াইল জেলার সমন্বয়ক ফারহানা ইয়াসমিন ইতি, এনজিও প্রতিনিধি সহ চেক প্রাপ্ত স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের প্রতিনিধি। জেলায় মোট ৩০ টি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে ৯ লক্ষ ৬০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..