বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো “বৈশাখী মেলা ১৪৩৩” সোনাইমুড়ীতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেওয়ানগঞ্জে অবৈধভাবে ডিজেল বহন: ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড রাজবাড়ীর গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন খোকসায় বনাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু স্বৈরাচারের ভূত এখনো রয়ে গেছে. বকশিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত টাঙ্গাইলে “কৃষক কার্ড” বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান একই ফিলিং স্টেশনে বারবার তেল নিতে গিয়ে ৩ আরোহী জরিমানা ৪৮ হাজার লিটার ফার্নেস অয়েল জব্দ, উদ্ধার ১২ একর সরকারি জমি

কালিয়ায় অস্ত্র ও মাদক সহ স্বামী-স্ত্রী আটক

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১

নড়াইলের কালিয়ায় অস্ত্র ও মাদক কারবারী হানিফ মোল্যা (৩২) ও তার স্ত্রী সোহানাকে পুলিশ আটক করেছে । কালিয়া থানা পুলিশ শনিবার ২৮ আগষ্ট ভোররাতে উপজেলার কুলসুর গ্রাম থেকে ওদের আটক করে। ওই অস্ত্র কারবারী বাড়িতে অভিযান চালিয়ে একটি চায়নার তৈরী পিস্তল, একটি ম্যাগজিন ও দুইটি দেশী তৈরী ওয়ান শুটার তাদের কাছ থেকে উদ্ধার করা হয়।

এই ঘটনায় কালিয়া থানায় মামলা দায়ের হয়েছে। হানিফ মোল্যা উপজেলার বেন্দার চরের বাবু মোল্ল্যা ছেলে। হানিফ তার শ্বশুর বাড়ী কুলসুর গ্রামে অস্ত্র ও মাদক ব্যবসা করতো বলে জানা যায়। শনিবার ২৮ আগষ্ট দুপুরে জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায় তার কার্যালয়ে এক সংবাদ সম্মেললে এ তথ্য জানান।

পুলিশ সুপার জানান, কালিয়া উপজেলার কুলসুর গ্রামে র্দীঘদিন হানিফ ও তার স্ত্রী মাদক ও অস্ত্র ব্যবসা করছিল। এ সংবাদের ভিত্তিতে পুলিশ হানিফের শ্বশুর বাড়ী কুলসুর গ্রামে অভিযান চালিয়ে একটি চায়নার তৈরী পিস্তল, একটি ম্যাগজিন ও দুইটি ওয়ান শুটার উদ্ধার করে। এসময় তাদের আটক করে পুলিশ।

এ সময় তিনি আরো বলেন,অস্ত্র ও মাদক ব্যবসার সাথে যারা জড়িত আছে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..