শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
সুবর্ণচরে মোটরসাইকেল দূর্ঘটনার ৩ বন্ধু নিহত। পাকুন্দিয়ায় শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন পরিচালনা কমিটিকে বরণ, অভিভাবক সমাবেশ খোকসায় ফার্মেসিতে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে জখম: এলাকায় আতঙ্ক মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি ইমরান মাহমুদ, সম্পাদক রকিব হাসান কুষ্টিয়ায় সংরক্ষিত নারী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন ক্যাম্পাসে ষড়যন্ত্রের অভিযোগে জবি ছাত্রদলের বিক্ষোভ, আওয়ামী লীগপন্থী শিক্ষক-কর্মকর্তাদের হুঁশিয়ারি দৌলতপুরে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার দিনে-দুপুরে ছুরিকাঘাতে রক্তাক্ত স্কুলছাত্রী: ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ইমান গ্রেফতার খোকসায় পুলিশের বিশেষ অভিযান, ৫ আসামি গ্রেপ্তার ও ৪ মাদকসেবীর কারাদণ্ড আনোয়ারায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি ইমরান মাহমুদ, সম্পাদক রকিব হাসান

মোঃ খোরশেদ আলম, বকশিগঞ্জ (জামালপুর):
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

জামালপুরের মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক মানবজমিন ও ডেইলি সানের জেলা প্রতিনিধি মোঃ ইমরান মাহমুদ এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি রকিব হাসান নয়ন নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) থানা মোড় এলাকায় উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় এ নির্বাচন সম্পন্ন হয়। সাধারণ নির্বাচনের মাধ্যমে আগামী এক বছরের জন্য নতুন এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সহ-সভাপতি দৈনিক আমার সংবাদ ও ডেইলি পোস্টের উপজেলা প্রতিনিধি মমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক নয়া দিগন্তের সাদিকুর রহমান রোমান এবং কোষাধ্যক্ষ ভোরের কথার মাজহারুল ইসলাম মিনহাজ।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বাণিজ্য প্রতিদিনের মাসুদ রানা, বাংলাদেশ সমাচারের মোঃ রাশেদুল ইসলাম, এনটিভি অনলাইনের সাকিব আল হাসান নাহিদ, খোলা কাগজের আছাদুজ্জামান আছাদ ও আলোকিত সকালের রাসেল রানা।

সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে স্বচ্ছ সাংবাদিকতা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে নতুন এ কমিটি গঠন করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..