বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নড়াইলের লোহাগড়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক গিয়াস উদ্দিন জুয়েলের জন্মদিন পালন নড়াইলে পুকুর পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার  লোহাগড়া পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শাহাজান সিরাজ বিদ্যুতের দল থেকে পদত্যাগের ঘোষণা ফেসবুক স্ট্যাটাস কেন্দ্র করে বিরোধ: রাজবাড়ীতে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, নারী গ্রেপ্তার খোকসায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের আওয়ামী লীগ ও যুবলীগ নেতা গ্রেপ্তার গোয়ালন্দে ৭ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, বৃদ্ধ দূরসম্পর্কের দাদা গ্রেপ্তার আ. লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১১ ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি শিবির নেতার,

হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

বিশেষ প্রতিনিধি :
  • আপলোডের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের গেটে আবারও আগের নামফলক ফিরিয়ে আনা হচ্ছে। ‘শহীদ ওসমান হাদি হল’ নামফলক সরিয়ে সেখানে ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখা হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ নামটি সরিয়ে ফেলার কার্যক্রম শুরু হয়।

এ সংক্রান্ত একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন শেখ মুজিবুর রহমান হল সংসদের বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। পোস্টে তিনি লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজিব হলের সামনে এসে অনেকে বিভ্রান্ত হয়ে যায় হল চিনতে। আজ থেকে আর সেই বিভ্রান্তি থাকবে না। আগের নামটি ছিঁড়ে ফেলা হচ্ছে।’

এ বিষয়ে ইত্তেফাক ডিজিটালকে আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘‘হল প্রশাসনের পক্ষ থেকেই ‘শহীদ ওসমান হাদি হল’ নামটি সরিয়ে ফেলা হচ্ছে।’’

বিষয়টি জানতে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোনে এ বিষয়ে কথা বলতে রাজি হননি। তিনি বলেন, ‘হল অফিসে এসে যোগাযোগ করেন, যথাযথ তথ্য পেয়ে যাবেন।’

উল্লেখ্য, ২০২৫ সালে ডিসেম্বর মাসে গুলিবিদ্ধ হয়ে ওসমান হাদির মৃত্যুর পর একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী শেখ মুজিবুর রহমান হলের গেটের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ নাম দেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..