সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম-রিজভী

বিশেষ প্রতিনিধি :
  • আপলোডের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

সরকার জ্বালানি সংকট মোকাবেলায় চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিশ্বে অন্যান্য দেশের তুলনায় জ্বালানি তেলের দাম বাংলাদেশ অনেক কম। মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছে। আমরা জ্বালানিতে ভর্তুকি দিচ্ছি। মূল্য সমন্বয় করার পরেও লোকসান গুনতে হচ্ছে।

সোমবার দুপুরে এক ব্রিফিংয়ে এ দাবি করেন তিনি। এ সময় তিনি বিভিন্ন দেশের বর্তমান জ্বালানি তেলের দাম তুলে ধরেন। রিজভী বলেন, সরকার আন্তরকিতার সাথে চেষ্টা করছে জ্বালানি সংকট নিরসনে। কম দামে কীভাবে জ্বালানি তেল সরবরাহ করা যায়, তা নিয়ে আলোচনা না করে বিরোধীদলের লংমার্চে সরকারের বিরুদ্ধে যেসব ভাষা ব্যবহার করা হয়েছে, তা কাম্য নয়।

এক দফার হুঁশিয়ারি দেয়া হলে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, কম দামে কীভাবে জ্বালানি তেল সরবরাহ করা যায়, তা নিয়ে আলোচনা না করে বিরোধীদলের লংমার্চে সরকারের বিরুদ্ধে যেসব ভাষা ব্যবহার করা হয়েছে, তা কাম্য নয়।

রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণের ঘটনা দেশকে অস্থিতিশীল করার জন্য পরিকল্পিতভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে জানিয়েছেন রিজভী। তার দাবি, সামাজিক উন্নয়ন কর্মসূচি ও জনকল্যাণমূলক পদক্ষেপগুলোকে ভিন্ন খাতে নেওয়ার জন্যও ষড়যন্ত্র করা হচ্ছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..