রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় বাবাকে হত্যা মামলায় ছেলে গ্রেপ্তার ১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ: বিজিএমইএ সভাপতি সব ধর্মের মানুষের জন্য বাংলাদেশ নিরাপদ: ধর্ম প্রতিমন্ত্রী চট্টগ্রামে ভাইরাল ‘নন-পলাতক’ আ.লীগ নেতা কামাল আটক খোকসায় ১২ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, মাদকবিরোধী অভিযানে তৎপর পুলিশ লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ কোম্পানির  শ্রমিকের মৃত্যু পাকুন্দিয়ায় নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল.. সুবর্ণচরে মোটরসাইকেল দূর্ঘটনার ৩ বন্ধু নিহত। পাকুন্দিয়ায় শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন পরিচালনা কমিটিকে বরণ, অভিভাবক সমাবেশ খোকসায় ফার্মেসিতে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে জখম: এলাকায় আতঙ্ক

বর্তমানে যে বিদ্যুৎ-গ্যাস সংকট হচ্ছে, এর দায় সরকারের নয়: প্রধানমন্ত্রীর মুখ্যসচিব

বিশেষ প্রতিনিধি :
  • আপলোডের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

বর্তমান সরকার সঠিকভাবেই দেশ পরিচালনা করছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার। তিনি বলেছেন, বর্তমান সময়ে যে জ্বালানী সংকটগুলো তৈরি হয়েছে, সেগুলোর জন্য বর্তমান সরকার দায়ী নয়।

রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জ্বালানি সংকট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যসচিব বলেন, সংকট সমাধানে সরকার বহুমুখী পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, আগের সরকার ১৮ বছরে জনপ্রশাসনকে ধ্বংস করে দিয়েছে।

তিনি আরও বলেন, সরকারের জন্যে ৫ মাস যথেষ্ট নয়। সরকার সব সংকট কাটিয়ে উঠার চেষ্টা করছে।

তিনি বলেন, বর্তমান সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থনীতি। এর মধ্যে ব্যাংকিং খাত পুনরুদ্ধারে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

মন্ত্রিসভায় ১৮০ দিনের মাথায় রদবদল হতে পারে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি প্রধানমন্ত্রীর মুখ্যসচিব।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..