রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। দলীয় সিদ্ধান্ত চূড়ান্ত হলে বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাষ্ট্রপতি পদে তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে পারে। মনোনয়ন পেলে একই দিন স্থানীয় সরকারমন্ত্রীর পদ থেকে তাঁকে পদত্যাগ করতে হতে পারে। একই সঙ্গে বিএনপির মহাসচিব পদেও পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।
দলীয় সূত্র জানায়, রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর দেওয়া হয়েছে। মির্জা ফখরুলের পাশাপাশি দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, খন্দকার মোশাররফ হোসেন ও আবদুল মঈন খানের নামও আলোচনায় রয়েছে। তবে অন্যদের তুলনায় মির্জা ফখরুলের নামই বেশি জোরালো বলে দলীয় সূত্রের দাবি।
গত মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে মির্জা ফখরুলের কার্যালয়ে শুভাকাঙ্ক্ষীদের ভিড় দেখা যায়। রাষ্ট্রপতি পদে সম্ভাব্য মনোনয়ন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৩ আগস্টের পর বিষয়টি সমাধান হবে। দলীয় সিদ্ধান্তের বাইরে এ বিষয়ে এখন কিছু বলার নেই বলেও জানান তিনি