মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় সমাবর্তন আগামী ৩০ জানুয়ারি সামাজিক অপরাধ প্রতিরোধে খোকসায় শিক্ষার্থীদের সচেতন করলেন ওসি মোল্লা জাকির হোসেন আইফোনের জন্য নয়, ধারের টাকা ফেরত চাওয়ায় অপ্রতিমকে হত্যা স্বাস্থ্য খাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম-রিজভী নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১ সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দৌলতদিয়া বাস টার্মিনালে লোকাল বাসে ভয়াবহ আগুন, রক্ষা পেল পাশের ২০টি বাস। সরকার দিল্লির পথে, শেখ হাসিনার পথে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ক্লোজ আদেশ প্রত্যাহার, লোহাগড়ায় বহাল ইন্সপেক্টর অজিত কুমার রায়

জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানব বন্ধন।

মুঃআঃমাঃমানিক চট্টগ্রাম ফটিকছড়ি
  • আপলোডের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
Oplus_16908288

সদ্য ঘোষিত ফটিকছড়ি উত্তর উপজেলা সদর দপ্তর যৌক্তিক স্থানে বাস্তবায়নের দাবিতে ফটিকছড়ি উত্তরের তিন ইউনিয়নের জনগন তাদের চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ জেলা প্রশাসক চট্টগ্রাম এর কার্যালয়ের সামনে মানব বন্ধন ও কালো ব্যাজ ধারণ করে প্রতিকি অনশন করেন।
তাদের দাবি হচ্ছে দাঁতমারা নারায়নহাটের মধ্যবর্তী যৌক্তিক স্থানে সদর দপ্তর হতে হবে।গণশুনানির রিপোর্ট অনুযায়ী উপজেলা সদর দপ্তর হওয়ার কথা ছিল জুজ খোলা মৌজায়,আওয়ামী সুবিধাবাদী কিছু ব্যক্তি সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার জন্য উঠেপড়ে লেগেছে।তারা চায় নতুন উপজেলা ভূজপুর মৌজায় করার জন্য।এ নিয়ে উত্তরের তিন ইউনিয়নের জনগনের মাঝে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে।
তারা জুলাই ৮ তারিখ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলো তাদের একটি দাবি যৌক্তিক এবং ন্যায্যতার ভিত্তিতেই উপজেলা সদর দপ্তর হবে।জনগনের মতামতকে প্রাধান্য দিতে হবে। জনগনের সুবিধাজনক স্থানে সদর দপ্তর হতে হবে।যদি তা না হয় তাহলে তারা ভবিষ্যতে অসহযোগ আন্দোলনের ডাক দিতে পারে।
এ সময় বক্তারা সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন।
মানব বন্ধনে বক্তব্য রাখেন ওসমান গনি মজুমদার,এডভোকেট ইউসুফ আলম মাসুদ,মোঃ সোহেল ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ,ব্যবসায়ী,ছাত্র সমাজসহ সচেতন নাগরিক সমাজ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..