বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম দুই-একটা ককটেল ফাটিয়ে সরকারের কিছু করা যাবে না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় সমাবর্তন আগামী ৩০ জানুয়ারি সামাজিক অপরাধ প্রতিরোধে খোকসায় শিক্ষার্থীদের সচেতন করলেন ওসি মোল্লা জাকির হোসেন আইফোনের জন্য নয়, ধারের টাকা ফেরত চাওয়ায় অপ্রতিমকে হত্যা স্বাস্থ্য খাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম-রিজভী নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১ সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দৌলতদিয়া বাস টার্মিনালে লোকাল বাসে ভয়াবহ আগুন, রক্ষা পেল পাশের ২০টি বাস।

সিইউএফএল-এর তরুণদের উদ্যোগে বাঁশখালীতে ত্রাণ সামগ্রী বিতরণ

মোঃ আসিফুল ইসলাম সানি (বিশেষ প্রতিনিধি) চট্টগ্রাম:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সিইউএফএল-এর তরুণদের উদ্যোগে আজ বাঁশখালী উপজেলায় ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে।

আয়োজক সূত্রে জানা যায়, এই উদ্যোগের আওতায় প্রায় ৩০০টি বন্যাকবলিত পরিবারের মাঝে চাল, ডাল, শুকনো খাবারসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। স্বেচ্ছাসেবী তরুণরা সরাসরি দুর্গত এলাকায় গিয়ে এসব ত্রাণ সামগ্রী পৌঁছে দেন।

ত্রাণ পেয়ে উপকৃত পরিবারগুলো এ সহায়তাকে অত্যন্ত সময়োপযোগী বলে উল্লেখ করেন এবং উদ্যোগটির জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উদ্যোক্তারা জানান, “মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা এই কার্যক্রম পরিচালনা করেছি। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।”

স্থানীয় সচেতন মহল মনে করেন, তরুণদের এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে এবং অন্যদেরও মানবিক কাজে এগিয়ে আসতে অনুপ্রাণিত করছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..