শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৪১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর আজ চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’, ঢাকার ৯টি রুটে মিলবে সেবা

লোহাগড়ায় সেহরি খেতে গিয়ে গলায় ভাত আটকে কৃষকের মৃত্যু

শরিফুজ্জামান
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
Oplus_16908288

নড়াইলের লোহাগড়া উপজেলায় সেহরি খাওয়ার সময় গলায় ভাত আটকে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের এগারোনলী গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শেখ মো. কোবাদ হোসেন কাবুল (৫৭) ওই গ্রামের মৃত শেখ তসির উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন।
স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রোজা রাখার উদ্দেশ্যে সেহরি খেতে বসেন কোবাদ হোসেন কাবুল। খাওয়ার এক পর্যায়ে হঠাৎ তার খাদ্যনালীতে ভাত আটকে যায়। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পথিমধ্যেই তিনি মৃত্যুবরণ করেন।
বৃহস্পতিবার বাদ জোহর লাহুড়িয়া ইউনিয়নের তৈলক্ষণপাড়া গোরস্থান মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে তৈলক্ষণপাড়া কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..