রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নতুন দল হিসেবে নিবন্ধন পাচ্ছে,আমজনতার দল।

বিশেষ প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

নতুন দল হিসেবে নিবন্ধন পাচ্ছে জনতার দল। ‘জনতার দল’-এর আহ্বায়ক চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল, সদস্য সচিব আজম খান এবং মুখপাত্র ও মুখ্য সমন্বয়ক মেজর (অব.) ডেল এইচ খান।
অন্যদিকে, তারেক রহমানের আমজনতার দলও নিবন্ধন পাচ্ছে। কয়েক দফা তদন্তের পর নিবন্ধনের শর্তপূরণ করায় দল দুটিকে নিবন্ধন দিতে যাচ্ছে নির্বাচন কমিশন।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে জানান, পুনরায় কয়েকটি দলের কার্যক্রম তদন্ত করা হয। পুনঃতদন্তে নতুন দুটি দল আমজনতার দল ও জনতার দল জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয়ের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। দল দুটি নিবন্ধন পাওয়ার শর্তপূরণ করায় নিবন্ধন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, দল দুটির বিষয়ে কারও আপত্তি রয়েছে কী না তা নিশ্চিত হওয়ার জন্য আগামী ৯ ডিসেম্বর সময় দিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে।

বিষয়টি কমিশনের সম্মতির জন্য নথি উপস্থাপন করা হয়েছে। কমিশনের অনুমতি পেলে শুক্রবার পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে।
এর আগে নতুন দুটি দল ইসির নিবন্ধন পায়, একটি এনসিপি ও অন্যটি জাতীয় সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..