রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

লোহাগড়ায় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি :
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নড়াইলের লোহাগড়ায় বিশেষ আইন-শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

সভায় বক্তব্য রাখেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. নুরুল আফসার, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক মিলন ঘোষ, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, উপজেলা প্রকৌশলী কাজী আবু সাঈদ মো. জসিম, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম, ইন্সপেক্টর (তদন্ত) অজিত কুমার রায়, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান, উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাদিউজ্জামান, উপজেলা পূজা উদযাপন পর্ষদের সাধারণ সম্পাদক পরীক্ষিত শিকদার, পৌর পূজা উদযাপন পর্ষদের সভাপতি কিশোর রায়, সাধারণ সম্পাদক সুদর্শন কুন্ডু ছোটন, পৌর পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি গৌতম সাহা, সাংবাদিক সরদার রইচ উদ্দীন টিপুসহ অনেকে।

সভা শেষে প্রধান অতিথি লোহাগড়ার বিভিন্ন পূজা মণ্ডপে সরকারি অনুদানের ডিও বিতরণ করেন।

প্রসঙ্গত, এ বছর লোহাগড়া পৌরসভায় ৪৪টি পূজা মণ্ডপসহ উপজেলার ১২টি ইউনিয়নে ১৪৪টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..