রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

তফসিল হলেই দেশে ফিরবেন তারেক রহমান

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

নির্বাচনের তফসিল ঘোষণা হলেই দেশে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তার পপররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকালে সিলেটের বালাগঞ্জ উপজেলার গোয়ালাবাজারে এক সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। বলেন, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বছরের শেষদিকে ঘোষিত হবে। সেই অনুযায়ী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে তারেক রহমান দেশে ফিরবেন। তার নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

আগামী নির্বাচনে একাধিক আসনে তারেক রহমান ভোট করতে পারেন বলেও ইঙ্গিত দেন হুমায়ুন কবির। আর নির্বাচনে জয়ী হলে প্রথমবার সংসদে পা রাখবেন জিয়াপুত্র তারেক রহমান।

তিনি আরও জানান, আন্তর্জাতিক মহলে বিএনপির প্রতি আগ্রহ বেড়েছে এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচনে অংশ নেবে। নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করলে তিনিই হবেন প্রধানমন্ত্রী।

সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, বৈঠকটি ছিল সৌজন্যমূলক। তবে আলোচনায় দেশের রাজনৈতিক পরিস্থিতি, তারেক রহমানের দৃষ্টিভঙ্গি এবং তিনি নির্বাচিত হলে রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা ইত্যাদি বিষয় উঠে এসেছে।

জুলাই অভ্যুত্থানের পর ১/১১ ও আওয়ামী লীগের আমলে হওয়া সব মামলায় খালাস পেয়েছেন তারেক রহমান। এরপর থেকে অনেকের মনে প্রশ্ন, বাংলাদেশে কবে ফিরবেন তারেক রহমান? প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দেন। এরপর আবারও সামনে এসেছে একই প্রশ্ন।

২০০৮ সালের ১/১১’র সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেফতার হন বিএনপির তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। পরের বছর জামিন দিয়ে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। পাড়ি দেন লন্ডন। শুরু হয় তারেক নির্বাসিত জীবন। এরপর কেটে গেছে ১৭ বছর।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..