রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

লোহাগড়ায় বাড়ির পাশের মাছের ঘেরে গোসল করতে গিয়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

লিটন রেজা, স্টাফ রিপোর্টার :
  • আপলোডের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫

নড়াইলের লোহাগড়ায় পানিতে ডুবে প্রিয়া (১১) নামে একজন মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাশীপুর ইউনিয়নের বসুপটি গ্রামে এ ঘটনা ঘটে।

প্রিয়া উপজেলার বসুপটি গ্রামের রবিউল ইসলামের মেয়ে। সে স্হানীয় সারুলিয়া হাফেজিয়া মাদ্রাসার ৩য় শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, প্রিয়া তার ছোট ভাইসহ আশেপাশের কয়েকজন সমবয়সী শিশুদের সঙ্গে বাড়ির পাশে একটি মাছের ঘেরে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে প্রিয়া পানিতে হাবুডুবু খেতে থাকে। পাশে থাকা অন্য শিশুরা কিছু বুঝে ওঠার আগেই সে পানিতে ডুবে যায়। তারা দ্রুত বিষয়টি প্রিয়ার পরিবারের সদস্যদের জানায়।

খবর পেয়ে পরিবারের সদস্যরা ও স্থানীয় মানুষজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রিয়াকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি মো: শরিফুল ইসলাম বলেন, প্রয়োজনীয় আইন প্রক্রিয়া শেষে ওই শিশুর লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..