রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

লোহাগড়ায় যুবদল কর্মীকে কু/পিয়ে হ/ত্যা

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি :
  • আপলোডের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫

নড়াইলের লোহাগড়ায় বিলের মধ্য থেকে সালমান খন্দকার (২৬) নামে এক যুবদলের কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৯ মে) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার নোয়গ্রাম ইউনিয়নের কাউলিডাঙ্গা বিল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সালমান(২০) উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের খাঁজা খন্দকারের ছেলে।

স্থানীয় ও স্বজন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৮মে) রাতে সালমানসহ তার বন্ধুরা মিলে পার্শ্ববর্তী রামকান্তপুর গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া মধুমতি নদীর পাড়ে পিকনিক করে। পিকনিক শেষে সালমান শামুকখোলার নিজ বাড়িতে আসে। বাড়িতে আসার কিছুক্ষণ পর সালমান আবারও বাড়ি থেকে বেরিয়ে যায়। পুনরায় বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর বাড়িতে আর ফিরে না আসায় পরিবারের লোকজন সালমানের মোবাইল ফোনে কল দিলে মোবাইল বন্ধ পায়। শুক্রবার সকালে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের কাউলিডাঙ্গা বিলের মধ্যে একটি অজ্ঞাত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। স্থানীয় লোকজন লোহাগড়া থানা পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে মরদেহ উদ্ধার করে। এদিকে অজ্ঞাত মরদেহ উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সালমানের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে সালমানের মরদেহ শনাক্ত করে।
স্বজনদের দাবী তাকে কুপিয়ে হত্যা করে তার ব্যাবহৃত একটি পালসার মোটরসাইকেল নিয়ে যায়।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া ঘটনা তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..