রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নড়াইলে সেনাবাহিনীর অভিযানে শুটারগান দেশী অস্ত্র সহ আটক-৩

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৫ মে, ২০২৫

নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া থেকে সেনাবাহিনীর অভিযানে দেশীয় ওয়ান শুটারগান ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তিনজন আটক করা হয়েছে।সোমবার (৫ মে) ভোররাতে উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের কলাবাড়িয়া চরকান্দিপাড়ায় সেনাবাহিনীর অভিযান পরিচালনায় এসব অস্ত্র উদ্ধার করা হয়। এসময় কান্দিপাড়া গ্রামের জলিল শেখের ছেলে জাহিদ শেখ (৫০) হাবিবুর রহমানের ছেলে জুলফিকার শেখ(৪৫) ও মকবুল শেখের ছেলে শাহাবুদ্দিন শেখ কে আটক করে কালিয়া অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা।
সেনাবাহিনী সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে ভোররাত থেকে এলাকার বিভিন্ন মাঠে ও বাড়িতে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, ১৭টি রামদা, ৩টি চাইনিজ কুড়াল, ৪টি চাপাতি, ১টি বল্লাম, ৪ টি টেটা উদ্ধার করে সেনাবাহিনী। আটকৃতদের নড়াগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শরিফুল ইসলাম জানান, কালিয়া সেনাবাহিনী ক্যাম্পের সদস্যরা একটি ওয়ান শুটারগান ও দেশে তৈরি অস্ত্রশস্ত্রসহ তিনজন আসামিকে আমাদের কাছে হস্তান্তর করেছে। নড়াগাতি থানায় একটি অস্ত্র মামলা দায়েরের প্রস্তুতি চলছে

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..