সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

লোহাগড়ায় নাশকতার মামলার আসামি আওয়ামীলীগের সেক্রেটারি খোকন চৌধুরী গ্রেফতার

শরিফুজ্জামান স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

নড়াইলের লোহাগড়ায় নাশকতা মামলার অন্যতম আসামি লক্ষীপাশা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান খোকন চৌধুরী (৬৫)কে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার সময় উপজেলার উলা গ্ৰামের চৌধুরী বাংলো মিনি পার্ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত খোকন চৌধুরী লক্ষীপাশা ইউনিয়নের উলা গ্রামের মৃত ঈমান উদ্দীন চৌধুরীর ছেলে ও বাংলাদেশের সুনামধন্য তৈরি পোশাক শিল্পপ্রতিষ্ঠান ব্লু-ড্রীম কোম্পানির মালিক স্বপ্নীল চৌধুরী সোহাগ এর পিতা ।
গত ৯ ডিসেম্বর রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক কাজী ইয়াজুর রহমান বাবু ২৯৫ জনকে এজাহার নামীয় ও অজ্ঞাত ৩শ থেকে সাড়ে ৩শ জন আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে আসামি করে লোহাগড়া থানায় নাশকতার মামলা দায়ের করেন।

মিজানুর রহমান খোকন চৌধুরীর গ্রেফতার সম্পর্কে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুর রহমান বলেন, নাশকতার একটি মামলায় খোকন চৌধুরীরকে গ্রেফতার করা হয়েছে। এবং তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..