রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

উপদেষ্টা পরিষদ থেকে নাহিদ ইসলামের পদত্যাগ

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদে দায়িত্ব নিতে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পদত্যাগ করেন তিনি। বেলা আড়াইটায় যমুনার সামনে নাহিদ ইসলাম এ বিষয়ে কথা বলতে পারেন বলে জানা গেছে।

গত কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল নাহিদ ইসলাম পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে আসবেন। নাহিদ ইসলামও বেশ কয়েকবার জানিয়েছিলেন পদত্যাগ করেই তিনি নতুন দলে যোগ দেবেন। আজকে তার পদত্যাগের মধ্যদিয়ে সব জল্পনা কল্পনার অবসান হলো। ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেবেন নাহিদ ইসলাম।

এদিকে ছাত্রদের নতুন দল আগামী ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সারজিস আলম।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ নিয়ে রাজধানীর বাংলামোটরে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এমন তথ্য জানান।

তিনি বলেন, আগামী ২৮ তারিখ বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন দল আত্মপ্রকাশ করবে ও শপথ নেবে।
জাতীয় নাগরিক কমিটির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক সূত্র বলছে, নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেবেন নাহিদ ইসলাম। আর দলের সদস্যসচিবের পদে আখতার হোসেনের নাম অনেকটাই চূড়ান্ত। তিনি এখন জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..