রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:০৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

সিইউএফ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

 

চট্টগ্রাম আনোয়ারার সিইউএফ স্কুল এন্ড কলেজের বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৮ ফেব্রুয়ারি সকালে সিইউএফএল মাঠে এই ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সিইউএফ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শিব শঙ্কর সাহা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান,ব্যবস্হাপনা পরিচালক,সিইউএফএল।অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ এবং ডিসপ্লে,সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধান অতিথি ও কলেজের শিক্ষকসহ আমন্ত্রিত অভিভাবক এবং দর্শকরা।এই ক্রীড়া প্রতিযোগিতায় ১৫টিরও বেশি খেলাধুলা ও অনান্য বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ‘যেমন খুশি তেমন সাজো এবং নারীদের জন্য ‘বালিশ খেলা’ অনুষ্ঠানটি হয়েছিল বিশেষ উপভোগ্য।বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি । এসময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।শিক্ষার্থীরা বলেন, অনান্য বছরের মতো এবারের ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপিত হয়েছে।সিইউএফ স্কুল এন্ড কলেজের গৌরবজনক ইতিহাসে নতুন মাত্রা সংযোজন করতে সক্ষম হয়েছে এ অনুষ্ঠান। সিইউএফএল বিশাল মাঠে সাজানো হয়েছিল সুন্দরভাবে। বিনোদনমূলক অনুষ্ঠান দর্শকদের আনন্দে ভিন্ন মাত্রা যোগ করেছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..