রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

শাবিপ্রবিতে পরীক্ষার্থীদের জন্য আইসোলেশন ইউনিট

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চলমান অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের পরীক্ষায় সশরীরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সার্বক্ষণিক স্বাস্থ্যসেবা দিতে প্রস্তুত রয়েছে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ও এর আইসোলেশন ইউনিট।

বুধবার (১৬ জুন) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল প্রশাসক অধ্যাপক ড. মো. কবীর হোসেন জাগো নিউজকে এ তথ্য জানান।

অধ্যাপক ড. মো. কবীর হোসেন জাগো নিউজকে বলেন, ‘অনেক বিভাগে সশরীরে পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেডিকেল সেন্টার প্রস্তুত রাখা হয়েছে এবং কেউ করোনা আক্রান্ত হলে বা করো উপসর্গ দেখা দিলে আইসোলেশন ইউনিট ব্যবহার করতে পারবে।’

অন্যদিকে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জাগো নিউজকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারকে একটি আধুনিক মেডিকেল সেন্টারে রূপান্তরের জন্য কাজ করছি। আগামী দিনে শিক্ষার্থীরা মেডিকেল সেন্টার থেকে আরও উন্নত সেবা পাবেন। পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের মেডিকেল সহযোগিতা দেয়ার জন্য মেডিকেল সেন্টার সার্বক্ষণিক প্রস্তুত আছে। করোনা সংক্রমণ রোধে আইসোলেশন ইউনিটও প্রস্তুত আছে। এছাড়া শিক্ষার্থীদের সব ধরনের মেডিকেল সহযোগিতা করার নির্দেশ দেয়া আছে।’

তিনি আরও বলেন, ‘মাউন্ট এডোরা হাসপাতালের সঙ্গে আমাদের চুক্তি আছে। প্রয়োজনে শিক্ষার্থীদের মেডিকেল সহায়তা প্রদানে ওই হাসপাতালেরও সহায়তাও নিতে পারব।’

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..