সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

লোহাগড়ায় দুর্বৃত্তদের হামলায় পুলিশ কনস্টেবল আহত, হাসপাতালে ভর্তি

শরিফুজ্জামান স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

 

নড়াইলের লোহাগড়ায় দুর্বৃত্তদের হামলায় একজন পুলিশ কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রবিবার (১ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামের মধ্যপাড়ায় এ হামলার ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে , উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামের পুলিশ কনস্টেবল দেলোয়ার ফকিরের সাথে একই গ্রামের মৃত শওকত হোসেনের ছেলে পুলিশ কনস্টেবল শাওন হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে জমাজমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রবিবার (১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে একই গ্রামের মৃত আমির হোসেন ফকিরের ছেলে মফিজ ফকির, লায়ন ফকির, মেহেদী ফকির, আব্দুর রহমান, শাহানারা বেগম ও রুমা বেগম রাম দা, ছ্যান দা, লাঠিসোঠা নিয়ে অতর্কিতভাবে পুলিশ কনস্টেবল শাওন হোসেনের বাড়িতে হামলা চালায়। এ সময় দূর্বৃত্তরা পুলিশ কনস্টেবল শাওন হোসেনকে এলোপাথাড়ী ভাবে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। এলাকাবাসী আহত পুলিশ কনস্টেবল শাওনকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..